চুয়েট কেন্দ্রে কৃষিবিজ্ঞান গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) কেন্দ্রেও কৃষিবিজ্ঞান গুচ্ছের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ অক্টোবর) সকালে চুয়েট উপাচার্যের জরুরি প্রশাসনিক ও আর্থিক দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক ড. সুদীপ কুমার পাল নেতৃত্বে ভর্তি পরীক্ষা কমিটির সম্মানিত সদস্যবৃন্দ পরীক্ষার হলসমূহ পরিদর্শন করেন এবং সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।
উল্লেখ্য, চুয়েট কেন্দ্রে ৪১১৭ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন।
প্রসঙ্গত, দেশে একযোগে কৃষিবিজ্ঞান বিষয়ে ডিগ্রি প্রদানকারী ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে সর্বমোট আসন ৩ হাজার ৭১৮টি, আবেদন করেছেন ৭৫ হাজার ১৭ জন। সে হিসাবে প্রতিটি আসনের বিপরীতে পরীক্ষায় বসেছে প্রায় ২০ জন ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থী।







